0

-:কি বোর্ড (Key Board):-

কম্পিউিটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসের নাম কি বোর্ড । বিভিন্ন তথ্য ও নির্দেশ কম্পিউটারে দেওয়া হয়ে থাকে এই কি বোর্ডের সাহায্যে ৷ কি বোর্ডে কতকগুলি চাবি বা Key থাকে। এতে A থেকে Z পর্যন্ত অক্ষর, ০-৯ পর্যন্ত সংখ্যা মুদ্রিত থাকে ৷ এছাড়া আরও কিছু অতিরিক্ত চাবি থাকে ৷ উদাহরণ -এ্যান্টার(Enter), স্পেসবার(Space Bar), ক্যাপলক(Caps lock), ব্যাকস্পেস(Backspace) , সিফট্(Shift) , ডিলিট(Delete) ইত্যাদি। চাবি বা কি এর সংখ্যা থাকে ৮৪----- ১০৮ টি ৷



কি বোর্ডে (Key Board) বৈশিষ্ট্যগুলি হল -

     *  কি বোর্ডের সাহায্যে সরাসরি সি.পি.ইউ. তে নির্দেশ  পাঠানো হয় ৷
     * এটি ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সংযোগ  স্থাপন করে ৷
     * কি বোর্ডের ব্যবহারিক ব্যয় খুব কম হয় ৷

কোন বাটন কী কাজে লাগে:-

F1-F12 : F1 থেকে F12 পর্যন্ত বাটনগুলিকে ফাংশানাল বাটন বলে ৷ কোনো একটি কাজকে দ্রুত সম্পাদন করতে এই বাটনগুলি কাজে লাগে ৷ যেমন F1 বাটনটি অধিকাংশ ক্ষেত্রে Help অর্থাং সাহায্য সংক্রান্ত কাজ করে৷ আবার DOS এ একটি ফাইলকে সেভ করতে F6 বাটনটি কাজ করে ৷

Esc : এই বাটনটির সাহায্যে কম্পিউটারের যে কাজটি বর্তমানে চলছে সেটা থামানাে বা বন্ধ করা যায় ৷ গেমের ক্ষেত্রে ব্যাকপেজে ফিরে আসতে বা ক্লোজ করতে সাহায্য করে ৷
 
Caps Lock : সাধারণ অবস্থায় কি বোর্ডে এই বোতামটি টিপে দিলে কি বোর্ডে ডান কোণে একটি আলো জ্বলে ওঠে।  এবার কি বোর্ডের থেকে যে অক্ষরই টেপা হোক না কেন -তা সব সময় বড়ো হাতের হবে।  অর্থাৎ Capital Latter করার জন্য এই বাটনটি কাজে লাগে
৷

Shift: প্রয়োজন মতো Capital Latter পেতে এই বাটনটি চেপে রেখে লেটারের বাটানগুলি  টিপতে হয় ৷ এছাড়া বিভিন্ন প্রোগ্রামের সময় এর ব্যবহারে ভিন্ন ভিন্ন কাজ হয়ে থাকে।  যেমন পেইন্টের ইলিপ্স টুল দিয়ে আঁকা বৃত্তাকারের প্রকৃত আকার নিয়ন্ত্রণ করে ৷ ফটোশপ বা কােরাল ড্র - তে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে এই বটিনের ব্যবহার অপরিহার্য মাইক্রোসফট্ ওয়ার্ড-এ লেটার ইনক্রিজিং, সুপার স্ক্রিপ্ট করতে সিফট্ বাটনের ব্যবহার লক্ষ করা যায়। 

Ctrl &Alt : এই বাটন দুটিকে ব্যবহার করা হয় সাধারণত অন্য বাটনের সঙ্গে কোনো বিশেষ কমান্ড দিতে।  যেমন Ctrl এবং S একসঙ্গে টিপলে কম্পিউটারের কারেন্ট ডকুমেন্টটি সেভ হয়ে যাবে।  Alt কি ফটোশপের ল্যাসো, স্টাম্প টুলের কাজ নিয়ন্ত্রণ করে। 

Enter : Enter কথাটির অর্থ -প্রবেশ ৷ যে কোনো প্রোগ্রামে প্রবেশ বা ওপেন করতে Enter বাটনটি ব্যবহার করা হয়।  সাধারণত হ্যাঁ , সম্মতি বা OK এর পরিবর্তে Enter বাটনটি খুবই কার্যকরী ৷ টেক্সট্ লেখার ক্ষেত্রে প্যারাগ্ৰাফ পরিবর্তন করতে Enter ব্যবহার করা হয় ৷ যেসব প্রোগ্রাম খুব একটা মাউস নির্ভর নয়, যেমন --- ডস , ট্যালি প্রভৃতি ক্ষেত্রে Enter বাটনের ব্যবহার ব্যাপক পরিমাণে করতে হয় ৷

Print Scrn: কম্পিউটারের ডেস্কটপের দৃশ্যমান উইন্ডোটি ছবি পেতে হলে এই বাটনটি ব্যবহৃত হয় ৷ প্রথমে ডেস্কটপে প্রয়োজনীয় উইন্ডোটির ছবি প্রদর্শিত হবার পরে কি বোর্ড থেকে Print Scrn বাটনটি টিপতে হয় ৷ এবার যেখানে ছবি পেস্ট করা যায় এমন কোনো প্রোগ্রাম যেমন পেইন্ট বা ফটোশপ চালু করতে হবে ৷ তাতে Edit মেনুর Paste অপশানে ক্লিক করতে হবে ৷ উইন্ডোর সমগ্র চিত্রটি ক্যানভাসে বা ফটোশপে মূল পেজে চলে এল ৷ এই ছবিটি এবারে তুমি বিভিন্ন ফরম্যাটে (JPEG, BMP, TIFF) সেভ দিয়ে যে কোনো ফোল্ডারে রেখে দিতে পার। 

***************

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top